অনলাইনে পরীক্ষার ফলাফল দেখার নির্দেশনা
সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
জানানো যাচ্ছে যে, Half Yearly Examination–2026 এর ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে দেখা যাবে।
ফলাফল দেখার নিয়ম:
১ম পদ্ধতি :
১. বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন: https://sckeps.edu.bd
২. "রেজাল্ট অনুসন্ধান" মেনুতে অথবা Search Result এ যান।
৩. নিম্নোক্ত তথ্য প্রদান করুন—
SID: শিক্ষার্থীর নিজস্ব SID নম্বর
Term: Half Yearly Examination
Session: 2026
৪. এরপর Submit বাটনে ক্লিক করুন।
এরপর শিক্ষার্থীর ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।
অথবা ২য় পদ্ধতি:
১. বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন: https://sckeps.edu.bd
২. Log In (লগ ইন)-এ ক্লিক করুন।
৩. ব্যবহারকারী (User ID): শিক্ষার্থীর SID নম্বর লিখুন।
৪. গোপন নম্বর (Password): শিক্ষার্থীর জন্মতারিখ লিখুন (যেমন: 01012010)। জন্মতারিখ লেখার সময় কোনো স্পেস (/), ড্যাশ (-) বা অন্য কোনো চিহ্ন ব্যবহার করবেন না; শুধুমাত্র ৮ সংখ্যার জন্মতারিখ লিখবেন।
৫. Log (লগ ইন)- করার পর Result মেনুতে ক্লিক করলে পরীক্ষার ফলাফল দেখা যাবে।
কর্তৃপক্ষ-
শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুল
বিজিবি, দিনাজপুর