
শিক্ষা মানুষের মুক্তি ও অগ্রগতির মূল ভিত্তি। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা অপরিহার্য। এই বিশ্বাস থেকেই শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল প্রতিষ্ঠার পর থেকে দিনাজপুর জেলায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয় সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে বদ্ধ পরিকর।
আমরা বিশ্বাস করি-শুধু পাঠ্যপুস্তক-ভিত্তিক শিক্ষা নয়, শরীরচর্চা ও খেলাধুলা, চরিত্র গঠন, শৃঙ্খলা, দেশ প্রেম এবং মানবিক মূল্য বোধ ও সমানভাবে গুরুত্বপূর্ণ; আর এই বিদ্যালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
দিনাজপুর জেলার শিক্ষার মান আরও উন্নত করতে আমরা বিভিন শিক্ষাগত উন্নয়ন কার্যক্রম চালু করেছি এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সাফল্য ও বিকাশ নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপই আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করছে।
আমি আশাবাদী, শহীদ কর্নেল কুদরত ইলাহী পাবলিক স্কুল আগামী দিনে দিনাজপুরসহ দেশের শিক্ষাক্ষেত্রে একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি জ্ঞান ভিত্তিক, সৃজনশীল ও মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সক্ষম হবো-ইনশাআল্লাহ।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান
বিজিবিএম, পিবিজিএম, পিএসসি
উপ-মহাপরিচালক
সেক্টার কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর।